সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

কফি পানে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে


নিয়মিত কফি পান করলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি শতকরা ৬০ ভাগ কমে যায়সম্প্রতি আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের এক সমীক্ষায় এ তথ্য জানা গেছেএ গবেষণা পরিচালনা করেন গবেষক ক্যাথরিন এম উইলসনতার নেতৃত্বে একদল গবেষক ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৫০ হাজার কফি পানকারী পুরুষের ওপর গবেষণা করেনএতে দেখা যায়, গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৪ হাজার ৯৭৫ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেনযেসব পুরুষ দিনে ৬ বা তারও বেশি কাপ কফি পান করেন তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কফি পান করেন না এমন পুরুষের চেয়ে ৫৯ ভাগ কমঅনেকে মনে করতে পারেন, কফির অন্যতম উপাদান ক্যাফেইনের জন্যই বুঝি এ ঝুঁকি কমেতা কিন্তু নয় যারা ক্যাফেইন ছাড়া কফি পান করেন, তাদের ক্ষেত্রেও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমগবেষকরা বলেন, কফির মধ্যে ক্যাফেইন ছাড়াও আরও অনেক উপকারী উপাদান আছে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল, যেগুলো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারেতবে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন গবেষকরাতাছাড়া কফি ইনসুলিন ও গল্গুকোজ বিপাক ক্রিয়া এবং সেক্স হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে বলে মনে করেন গবেষক উইলসনতিনি বলেন, খুব কম জীবনযাপন পদ্ধতি আছে যা প্রোস্টেট ক্যান্সারের সঙ্গে জড়িতএটা খুব একটা বড় ধরনের আবিষ্কার হবে যদি আমরা গবেষণা করে যে জিনিসগুলো ক্যান্সারের সঙ্গে জড়িত তা বের করতে পারিএজন্য আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন তিনিতিনি আরও বলেন, অনেকেই মনে করেন কফি পানের সঙ্গে প্রোস্টেট ক্যান্সারের সম্পর্ক আছেএটা কিন্তু একেবারেই ভিত্তিহীন
হুমায়ুন কবীর হিমু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন