ধূমপান,
উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের মাত্রা, আয়ুষ্কাল ১০-১৫ বছর কমিয়ে দেয়। সল্ফপ্রতি ব্রিটিশ মেডিকেল জার্নাল সাময়িকীতে এ তথ্য প্রকাশিত হয়েছে। রবার্ট ক্লার্কের নেতৃত্বে একদল গবেষক প্রায় ১৯ হাজার মধ্যবয়সীর ওপর গবেষণা পরিচালনা করেন। তাদের ৪২ শতাংশ
ধূমপানে অভ্যস্ত, ৩৯ শতাংশের উচ্চ রক্তচাপ ও ৫০ শতাংশের রক্তে উচ্চমাত্রার
কোলেস্টেরল ছিল। ১০ বছর পর দেখা গেল,
তাদের দুই-তৃতীয়াংশ ধূমপান ত্যাগ ও রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনায়
তাদের মাঝে হৃদরোগে আক্রান্তের হার কমে এসেছে। কিন্তু যারা এ তিনটি ঝুঁকিপূর্ণ বিষয়কে নিয়ন্ত্রণ করেনি, তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার অন্যদের চেয়ে তিনগুণ বেড়ে গেছে। ৫০ বছর বয়সী ধূমপায়ী, উচ্চ রক্তচাপ ও উচ্চমাত্রার কোলেস্টেরল রয়েছে এমন ব্যক্তিদের আয়ুষ্কাল অধূমপায়ী ও নিয়ন্ত্রিত রক্তচাপ_
কোলেস্টেরল বয়সীদের চেয়ে কমপক্ষে ১০ বছর কম হয়। এর সঙ্গে স্থূলতা ও ডায়াবেটিস থাকলে তা বেড়ে দাঁড়ায় ১৫ বছরে। উল্লেখ্য, ষাট দশকের শেষের দিকে ও সত্তর দশকের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার কমে যায়। এর কারণ হিসেবে গবেষকরা বলেন, সে সময় মানুষ ধূমপান ত্যাগ করার অভ্যাস গড়ে তুলেছিল এবং উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য
বেশ ভালো ভালো ওষুধও তখন আবিষ্কৃত হয়। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক রাসেল ভি লুপকার বলেন, আমরা সবাই একদিন মারা যাব। তবে অসময়ে মারা যাওয়া কারও কাম্য নয়। যে কোনো বয়সেই জীবনযাত্রার পরিবর্তন ঘটিয়ে আরও বেশিদিন বেঁচে
থাকা সম্ভব।
েসাহিদা সুলতানা শিমু
রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
েসাহিদা সুলতানা শিমু
রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
জাতীয় হাম
টিকাদান ক্যাম্পেইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন